শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

নোয়াখালী রিক্সা চালক হত্যার আসামী বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে আটক

Reading Time: < 1 minute

আহসান হাবীব, নোয়াখালী:
নোয়াখালী বেগমগন্জ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ কে বেনাপোল বাজার থেকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। রবিবার বিকালে বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নুরুল আমিন মোর্শেদ নোয়াখালী জেলার বেগমগন্জ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবর এর ছেলে। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ইং রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় চৌমুহনী এলাকায় আবুল হোসেনের রিক্সা ভাড়া নেন নুরুল আমিন মোর্শেদ, ভাড়া নিয়ে তাদের ভিতর তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে নুরুল আমিন মোর্শেদ দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায় রিক্সা চালক আবুল হোসেন।এ ব্যাপারে বেগমগন্জ থানায় হত্যা মামলা দায়ের হয়।
আটকের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নোয়াখালী বেগমগন্জ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ বেনাপোল এলাকায় অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।বিষয়টি বেগমগন্জ থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com