সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নোয়াখালীর ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার পর শান্তির প্রস্তাব কাদের মির্জার

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ,নোয়াখালী :
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার অনুসারীদের হামলার ১০ দিনের মাথায় প্রতিপক্ষ চৌধুরী বাড়িতে গিয়েছেন।
শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে (সাবেক এমপি আবু নাছের চৌধুরী বাড়ি) যান কাদের মির্জা।
কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল জানান, আগামী মঙ্গলবার আমেরিকা সফরে যাওয়ার কথা রয়েছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি আকস্মিকভাবে আমাদের বাড়িতে আসেন । এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভেদাভেদ ভুলে কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান করেন।
ভাইস চেয়ারম্যান রুমেল বলেন, তিনি তার কয়েকজন অনুসারী নিয়ে বাড়িতে এসেছেন। আমরা সামাজিক সৌজন্যতা দেখিয়েছি। তবে আমরা আমাদের অনুসারীদের ছেড়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসেনা। যখন যা হবে আমাদের অনুসারী আ.লীগও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে। এতে আমাদের অনুসারী কেউ ভুল বুঝবেন না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আক্রাম উদ্দিন সবুজ, কাদের মির্জা ঘোষিত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস প্রমূখ।
উল্লেখ্য, গত (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে হামলা চালায় কাদের মির্জার অনুসারীরা। এসময় হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা পিটিয়ে ও কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধসহ ৬জন আহত হয়|

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com