রবিবার, ১০ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই দেশ আজ উন্নত হচ্ছে-শিল্পমন্ত্রী

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেন। এই নৌকাই আমাদের স্বাধীনতা দিয়েছিল। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজ দেশ উন্নত হচ্ছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের উজিলাব গ্রামে এ আর সুফিয়া বাতেন ভুঞা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ধোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্পমন্ত্রী আরো বলেন, আপনাদের সেবা করার সুযোগ দিন। কথা দিচ্ছি আপনাদের সেবা ও উন্নয়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলব। আমরা উন্নয়নের রাজনীতি করি।বেলাবকে দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তুলব। উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল আমিন ভূঞা বাচ্চুর সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূইয়া,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য ড.মোঃ আনোয়ার হোসেন ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানার ওসি মোঃ তানভীর আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন প্রধান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com