মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণ মামলায় গ্রেফতার ৬

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালি:
পটুয়াখালীর আলোচিত ব্যবসায়ী শিবু লাল দাস ও তার ব্যক্তিগত ড্রাইভার মিরাজকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিকভাবে ৬ জনকে আলামতসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ।
এ বিষয়ে আজ রবিবার (১৭ এপ্রিল)দুপুরে পটুয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল হাসান।
আটককৃতরা হলেন, ১.শামীম আহমেদ (৩৯), পিতাঃ আবুল হোসেন। ২.আখতারুজ্জামান সুমন (৩২), পিতাঃ আজিজুল রহমান মৃধা। ৩.আতিকুর রহমান পারভেজ (৩২), পিতাঃ আজিজুর রহমান মৃধা। ৪.মিজানুর রহমান (সাবু গাজী) (৪০), পিতাঃ মৃত গাজী মোখলেছুর রহমান। ৫.বেল্লাল (৪১), পিতাঃ মো. মফিজ উদ্দীন গাজী। ৬.সাব্বির হোসেন জুম্মান(২২), পিতাঃ মাহাবুব মাতুব্বর।
পুলিশ আরো জানায়, উক্ত অপহরন পরিকল্পনায় আরো অনেকে জড়িত আছে। এছাড়া মূল পরিকল্পনাকারী মামুন ওরফে ল্যাংড়া মামুন সহ সবাইকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল সোমবার রাতে অপহরণের ২৪ ঘণ্টা পর অক্ষত অবস্থায় শহরের কাজী পাড়াস্থ এসপি কমপ্লেক্সে নামের শপিংমলের আন্ডারগ্রাউন্ড থেকে শিবু লাল দাসকে উদ্ধার করে পুলিশ। পরে তার ব্যক্তিগত ড্রাইভারকেও উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com