বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

News Headline :
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন

পাবনার  ঈশ্বরদীতে বাস চাপায় ২জন নিহত ১ জন আহত

Reading Time: < 1 minute

এম.আর রাসেল, ঈশ্বরদী পাবনা:

পাবনা ঈশ্বরদীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাটোর ইউনিয়ন ছাত্রলীগ নেতাসহ মোটর সাইকেলের ২ আরোহী নিহত ও ১ জন আহত হয়েছে।  শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতুর মিরকামারী মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার হামলাইকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ (২৫) ও একই উপজেলার দেবোত্তর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাউদ্দিন (২৪)। সালাউদ্দিন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি। দুর্ঘটনায় আহত আরিফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাকশী হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, মুন্নার মোড়ে যাত্রীবাহী মৌসুমী পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইশতিয়াক আহমেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিন ও আরিফুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সালাউদ্দিন মারা যান। আহত অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com