শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

পাবনার চাটমোহর মৎস অফিসার ও নির্বাহী কর্মকর্তার মদদে চলছে অবৈধ সোঁতি বাঁধ

Reading Time: < 1 minute

হুমায়ূন কবির, পাবনা :
পাবনা চাটমোহর উপজেলা পার্শ্বডাঙ্গা ইউনিয়ন (সুইস- গেট) সংলগ্ন কাটাজোলায় অবৈধ সোঁতি বাঁধ নির্মাণ করেছে, ফৈলজানা ইউনিয়ন জগন্নাথপুর গ্রামের মৃত- হাচান আলীর পুত্র হায়াতুজ্জামান ওরফে হায়াত আলী। পানির গতিরোধ করা হয়েছে বাঁশের চাটাই,টিন ও নেট জালের সাহায্যে বেড়া নির্মান করে সোঁতিজাল দিয়ে অবৈব মাছ শিকার করা হচ্ছে। ফলে
ঐতিহ্যবাহী ডিকশির বিলের পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হওয়ায় এখনো জলাবদ্ধতা রয়েছে।
আগামী ইরি ধান, পিয়াজ, রসুন,চাষাবাদ যথা সময়ে সম্ভব হবে না বলে জানিয়েছেন এলাকার সচেতন কৃষক। ইতিমধ্যে এলাকার পক্ষ থেকে উপজেলা মৎস কর্মকর্তাকে অবহিত করলে কোন প্রতিকার মিলছে না।সরেজমিন গিয়ে দেখা যায় পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকার আবাদি জমিতে জলাবদ্ধতা এখনো রয়েছে। এবিষয়ে এলাকার পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পেয়ে কৃষকরা হতাশ। সাংবাদিক পরিচয়ে সুতিজাল মালিকের সাথে কথা হলো – তিনি (হায়াত আলী) জানান উপজেলার সবাইকে ম্যানেজ করে কাজ করছি। উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন বলেন- ব্যবস্থা নিচ্ছি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি দেখছি কিন্তু গত ১৭ দিনেও কোন ব্যবস্থা গ্রহন বা অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করা হচ্ছে না কেন সমাজের সচেতন মানুষ জানতে চায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com