মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনার রুপপুরে ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান পৌছেছে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান প্রবেশ করেছে রূপপুর পারমাণবিক প্রকল্পে।শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে রূপপুর পারমাণবিক প্রকল্পের মধ্যে প্রবেশ করে ইউরেনিয়াম বহনকারী গাড়ি।বিষয়টি নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীস কুমার স্যানাল। তিনি বলেন, ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এছাড়া ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকা রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্পের মধ্যে প্রবেশ করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) রাশিয়া থেকে ৬ষ্ঠ চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায়। ১ম ও ২য় ও ৩য় ও ৪র্থ ও ৫ম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমদানিকৃত এই পারমাণবিক জ্বালানি সড়ক পথে নেয়া হয় রূপপুর প্রকল্পে। এরপর আরও একটি চালান দেশে আসবে। এই সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন বিদ্যুত উৎপাদন করা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com