সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত সুপারভাইজার আহত আটক ১

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় যাত্রীবাহি বাসের সুপারভাইজার সাথে ভাড়ার টাকা নিয়ে বাকবিতন্ডার জেরে যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত হয়েছে, আহত হয়েছে বাসের সুপারভাইজার। এ ঘটনায় ঘাতক যাত্রীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় পাবনা বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবহি বাসের সুপারভাইজারের সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডা হয় যাত্রী শুভর। পরে গাড়িটি পাবনা বাসটার্মিনালে এসে পৌছালে যাত্রী মারুফ হোসেন শুভ হেলপার জুবায়ের রহমানকে ছুরিকাঘাত করে। এ সময় সুপারভাইজার মোঃ সুমন হেলপারকে রক্ষা করতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আহতদের চিৎকারে টহল পুলিশ এগিয়ে এলে ঘটনাস্থল থেকে ঘাতক মারুফ হোসেন শুভকে আটক করে। এদিকে আহত হেলপার জুবায়ের রহমান ও সুপারভাইজার মোঃ সুমনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপার জুবায়ের রহমানকে মৃত ঘোষনা করে। নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁ পাড়া জাহিদুর রহমান ছেলে । আহত সুপারভাইজার সুমন সদর উপজেলার বড় দিকশাইল গ্রামের আবু আহম্মেদের ছেলে।
ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন শুভ (৪০) কে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।
পাবনা সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com