বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

News Headline :
শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কৃত রাসিক পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে পাবনার সাঁথিয়ায় শিক্ষার্থীকে হত্যার সন্দেহ থাকলেও ময়নাতদন্ত ছাড়াই দাফন রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি নারীসহ গ্রেপ্তার ২ রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

পাবনা মেডিকেল কলেজে ৫শ’ শয্যার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনাবাসীর বহু আকাঙ্খিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার হিমায়েতপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।ভিত্তি প্রস্তর স্থাপনকালে রাষ্ট্রপতি বলেন, আজকের দিনটি পাবনাবাসীর জন্য মহেন্দ্রক্ষণ। হাসপাতালটি ভিত্তি প্রস্তর স্থাপন করে আনন্দিত। ২০০৮ সালে পাবনা মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু হয়। এরপর থেকে কেউ এটি নিয়ে মাথা ঘামায়নি। একটি মেডিকেল কলেজ তখনই স্বয়ং সম্পূর্ন হয় যখন তার সাথে একটি আধুনিক হাসপাতাল থাকে। স্থানীয় প্রতিনিধি কেউ এ বিষয়ে কখনও কারো দৃষ্টিগোচর করেনি। হাসপাাতালটি নির্মাণের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। অতি দ্রæত এই হাসপাাতালের কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন রাষ্ট্রপতি। এসময় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com