শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

পাবনা র‍্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
১।র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ৩০/০৮/২০২৩ তারিখ ১৮.২০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন শ্রীপুর সাকিনস্থ মাসুমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ মাঠের পাশে পাঁকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে জিআর নং-৫০৪/১৮ (পাবনা), স্মারক নং-২৬৫১, তারিখঃ ২০/০৮/২০২৩ খ্রিঃ; ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক) মূলের মাদক মামলায় বিজ্ঞ আদালতের রায়ে “৮ মাসের সশ্রম কারাদন্ড ২,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড” সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী’কে গ্রেফতার করা হয়।
৩।গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ কামরুজ্জামান আলম (৪৫), পিতা-মোঃ আঃ হাকিম, গ্রাম-শ্রীপুর, থানা-পাবনা, জেলা-পাবনা ।
৪।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com