রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

পাবনা র‌্যাবের অভিযানে সড়ক পরিবহন আইনে হত্যার মামলায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ১৯.১০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে র‌্যাবের একটি যৌথ আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলঃ ‘পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের বাড়ইপাড়া সাকিনস্থ জনৈক মোঃ মমিন (৩৭), পিতা-মোঃ হোসেন ব্যাপারী এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর’ যৌথভাবে অভিযান পরিচালনা করে পাবনা জেলার পাবনা থানার মামলা নং-৪০/৫৭৭, তারিখ-১৫-০৯-২০২৩ খ্রিঃ, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর অজ্ঞাতনামা পলাতক আসামী মোঃ শফিকুল ইসলাম (২৪), পিতা-মোঃ রইজ উদ্দিন, সাং-আরিফপুর, থানা-পাবনা, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। উক্ত আসামী গত ১৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪.১৫ ঘটিকার সময় পাবনা জেলার পাবনা সদর থানাধীন জালালপুর মৌজাস্থ (বাগছিপাড়া) প্রত্যাশা টিউটোরিয়াল মডেল স্কুলের সামনে পাবনা-ঢাকা মহাসড়কের উপর দ্রত ও বেপরোয়া গতিতে ঢাকা মেট্রো-ট-১৪-৪৪৩২ ট্রাক চালিয়ে মোঃ দুলাল (৫২), পিতা-মৃত মোজাহার আলী প্রামাণিক, সাং-শ্রীপুর, থানা-পাবনা, জেলা-পাবনা এর মৃত্যু ঘটায়। পরবর্তীতে নিহতের ভাই মোঃ হেলাল উদ্দিন (৫৩), পিতা-মৃত মোজাহার আলী প্রামাণিক, সাং-শ্রীপুর, থানা-পাবনা, জেলা-পাবনা বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করে। হত্যাকান্ডের পর থেকে উক্ত আসামী পলাতক ছিল।
৩। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ শফিকুল ইসলাম (২৪), পিতা-মোঃ রইজ উদ্দিন, সাং-আরিফপুর, থানা-পাবনা, জেলা-পাবনা ।
৪। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com