রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

পাবনা র‍্যাবের অভিযানে হত্যা চেষ্টা এবং চুরি মামলার এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
১।র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০৪/০৯/২০২৩ তারিখ ১১.২৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সামনে হইতে’ অভিযান পরিচালনা করে পাবনা সদর থানার মামলা নং-১১/৫৪৮, তারিখঃ ০৪/০৯/২০২৩; ধারাঃ ১৪৩/৪২৭/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬ (২) পেনাল কোড মূলের হত্যা চেষ্টা এবং চুরি মামলার এজাহারনামীয় ০১ নং পলাতক আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৫০) কে গ্রেফতার করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আব্দুর রাজ্জাক (৫০), পিতা-মৃত তছলেম মন্ডল, সাং-মনোহরপুর, থানাঃ পাবনা, জেলাঃ পাবনা ।
৪। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক,অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com