সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

পাবনা র‍্যাব কর্তৃক ৯৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
১।র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

২।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২২/০৮/২০২৩ তারিখ ১৯.০৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা থানাধীন পাবনা শহরস্থ এ আর কর্ণার মার্কেটের আন্ডার গ্রাউন্ডে জনৈক আব্দুল খালেক এর কফির দোকানের সামনে’ অভিযান পরিচালনা করে ৯৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

৩।গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ আসিবুল হাসান শান্ত (২২), পিতা-মোঃ মন্টু আলী, সাং-চকজয়েনপুর মাঠপাড়া, ২। মোঃ শিশির শেখ (২১), পিতা-মোঃ মান্নান শেখ, সাং-ঘরনাগড়া, ৩। মোঃ পারভেজ প্রামানিক (২৭), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-মালিগাছা, সর্ব থানা-পাবনা সদর, জেলা-পাবনা।

৪।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় আসছিল।

৫।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক ,অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com