বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

পূর্বাচল থেকে নর্দান ইউনিভার্সিটির শিক্ষকেরর মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মো: রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল থেকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুনের(৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩/৮/২০২৩ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আব্দুল্লাহ আল মামুন ফেনীর সদর থানাধীন ফগদী এলাকার আবুল কালামের ছেলে। তিনি রাজধানীর দক্ষিনখান থানার কাওলা এলাকায় একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং( ইইই) বিভাগের শিক্ষক ছিলেন।পুলিশ জানান, বুধবার দুপুর ১২ টার দিকে পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর এলাকায় একটি সড়কের পাশে ঝোপের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেহে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে মর্গে প্রেরণ করা হয়।নিহতের পরিবার জানান, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্লাহ আল মামুন গত মঙ্গলবার সকালে ভার্সিটিতে যাবার কথা বাড়ী থেকে বের হয়। দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রী মোর্শেদা আক্তারের সাথে মোবাইল ফোনে কথা হয় তার। এরপর থেকে তার ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোজাখুজির পর না পেয়ে রাতে ওই শিক্ষকের সুমুন্দি নোমান বাদি হয়ে দক্ষিনখান থানায় একটি সাধারন ডায়েরী করেন। বুধবার পূর্বাচলে উদ্ধার হওয়া লাশ দেখে তার পরিচয় সনাক্ত করেন পরিবারের লোকজন।এব্যাপারে সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, পূর্বাচলের ২০ নম্বর সেক্টর থেকে নর্দান ইউনিভার্নিটির এক শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন সম্পর্কে জানার জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com