সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়া বিএনপি নেতা গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ শিবলী সাদিক, বিশেষ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় উজ্জ্বল হোসেন (৪৬) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক উজ্জল হোসেন উপজেলা সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য। থানা সূত্রে জানা গেছে, একেএম উজ্জল হোসেন নামক নিজ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনা নিয়ে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সোহেল চৌধুরী আহাদ সম্প্রতি আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন। আলফাডাঙ্গা থানার ওসি আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত উজ্জল হোসেনের ফেসবুক আইডি থেকে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করার লিখিত অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি ভুক্ত করে আদালতে তদন্তের অনুমতি চাওয়া হয়। তদন্তে অপরাধ প্রমাণিত হয়। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com