মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী শিবপুর:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সন্ত্রাসীদের গুলিতে আহত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে গণভবনে তিনি এই সাক্ষাতে মিলিত হন। এসময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ননা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে হারুনুর রশীদ খানের কথা শুনেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। এসময় শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,প্রচার সম্পাদক ও হারুনুর রশীদ খানের ভাতিজা ফজলে রাব্বি খান ও ছোট মেয়ে শর্মি খানম উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, আমাদের নেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সুষ্ঠু বিচারের আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com