সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আত্মসমর্পণকৃত ৩ শতাধিক চরমপন্থী সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

Reading Time: < 1 minute

বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি, সিরাজগঞ্জ :
র‌্যাব ফোর্সেস এর তত্তাবধানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আত্মসমর্পণকৃত ০৩ (তিন) শতাধিক চরমপন্থী সর্বহারা সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান প্রসঙ্গে।
প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাব অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংরক্ষণে আমাদের প্রেরণা। বৃহত্তর জনস্বার্থে র‌্যাব-১২ এর উদ্যোগে চরমপন্থী সর্বহারাদের আত্মসমর্পণ এরই ধারাবাহিকতার অংশ মাত্র। প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাবের আলোকিত ধারার অংশ হিসেবে গত ২১ মে ২০২৩ সিরাজগঞ্জে অবস্থিত র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে ০৩ (তিন) শতাধিক চরমপন্থী সর্বহারা সদস্য ০২ (দুই) শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি এর নিকট আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য র‌্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে। সম্মানিত র‌্যাব ডিজি মহোদয়ের উপস্থাপন মতে আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্যদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে ৩১৪ সদস্যকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে মোট তিন কোটি চৌদ্দ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। আত্মসমর্পণকৃত চরমপন্থী সর্বহারা সদস্যরা যাতে সহজেই ক্ষুদ্র ঋণের আওতায় আসতে পারে সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে র‌্যাব-১২ তার আওতাধীন সকল জেলার প্রায় ৩৮টি এনজিও এর সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছে। সর্বহারা চরমপন্থী সদস্যদেরকে সমাজের স্বাভাবিক জীবনে ফিরে এনে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের বিরুদ্ধে ইতোপূর্বে দায়েরকৃত মামলা সমূহের মধ্যে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ ব্যতিত অন্যান্য মামলাগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে।

স্বাক্ষরিত-মোঃ উসমান গনি সহকারী পুলিশ সুপার,মিডিয়া অফিসার র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com