সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

ফুলছড়িতে নৌকায় হাত-পা বেঁধে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ গ্রেফতার- ১

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীর বালাশীঘাট এলাকায় এক কিশোরীকে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি রনি মিয়া (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত আসামি রনি মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া (রসুলপুর) গ্রামের আব্দুল মজিদ মিয়ার পুত্র।শনিবার (১৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত (১২ এপ্রিল) বিকেলের দিকে কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর রনি মিয়া মেয়েটিকে একা পেয়ে ১৪ এপিল সন্ধ্যা থেকে ১৬ এপ্রিল দুপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদীতে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে কয়েকজন মিলে বিভিন্ন সময়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ অবস্থায় মেয়েটিকে নৌকার ভেতর রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে ফুলছড়ি থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলছড়ি এলাকা থেকে অভিযুক্ত রনি মিয়াকে গ্রেফতার করেছে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি রনি মিয়াসহ আরও বেশ কয়েকজন মিলে ভুক্তভোগীর সরলতার সুযোগ নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে হাত-পা বেধেঁ ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতার আসামিকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com