সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ফুলপুর জমি সংক্রান্ত বিরোধে থানা পুলিশের হাতে আসামি গ্রেফতার-২

Reading Time: < 1 minute

বাহার উদ্দিন,ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর থানার অন্তর্ভুক্ত আজ (২২জুলাই২০২৩ইং) বওলা এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে ছোট ভাইকে বাড়ী থেকে উচ্ছেদ করার চেস্টা ও মারধরের ঘটনা ফেসবুকে প্রকাশের সল্পতম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহন ও জড়িতদের গ্রেফতার করা হয়েছে।ছোটভাই মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২) কে তার বড়ভাই ১। আব্দুল খালেক, ভাতিজা ২। আঃ রহমান ৩। সাইদুর রহমান ৪। ওবায়দুর রহমান ৫। বিল্লাল হোসেন গং রাস্তায় পেয়ে লাঠিসোঠা দিয়ে আঘাত করে ও গলায় শ্বাসরোধ করে হত্যা চেস্টা করে। বিষয়টি স্থানীয় লোকজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে, থানা পুলিশের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আবু বক্কর সিদ্দিক লিখিত অভিযোগ দিলে আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে জড়িত দুইজন ১। সাইদুর রহমান ২। ওবায়দুর রহমান।এব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন জানান আসামিদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেফতার করার চেস্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com