মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

বিএমএসএফের ঢাকা জেলা উত্তর ও দক্ষিনের কমিটি গঠন

Reading Time: < 1 minute

ঢাকা বৃহস্পতিবার ২৫ জুন ২০২১:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঢাকা জেলা উত্তর ও দক্ষিনের কমিটি গঠন করা হয়েছে। ২৫ জুন শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে দেশপত্রের বার্তা প্রধান হাজী নাছির উদ্দীন পল্লবকে সভাপতি, ভোরের পাতার রিপোর্টার ইমতিয়াজ উদ্দীনকে ঢাকা জেলা দক্ষিনের সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এদিকে দৈনিক প্রাণের বাংলাদেশের সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে ঢাকা জেলা উত্তরের সভাপতি নির্বাচিত করে অনুরপ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সম্মেলনের উদ্বোধন করেন বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় আইন উপদেষ্টাদ্বয় এড. কাওসার হোসাইন ও এড. খায়ের উদ্দিন সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, কেন্দ্রীয় সহ-সম্পাদক মিজানুর রশীদ মিজান, গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, উপ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার, দীন ইসলাম, কেন্দ্রীয় নেত্রী সৈয়দা রিমি প্রমূখসহ ঢাকা জেলার অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামি এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের রুটি-রুজি, নিরাপত্তা, মর্যাদা রক্ষার প্রশ্নে বিএমএসএফের ১৪ দফার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com