সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

বোরো আবাদে মাঠে নেমেছেন শিবপুরের কৃষকেরা

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
কর্মক্ষেত্রে সাধারণ চাকরিজীবীদের ছুটি থাকলেও কৃষকদের কোনো ছুটি নেই। একটার পর একটা কৃষিকাজ লেগেই থাকে। আর কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় কৃষকদের। আমন ধান কাটার পরে শুরু হয়ে যায় বিভিন্ন কৃষি আবাদ। শাক-সবজি, গম, ভুট্টাসহ নানা ধরনের চাষাবাদ শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায় বোরো ধান রোপণের সময়। এখন বোরো ধান লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নরসিংদীর শিবপুরের চাষিরা। ঘণ কুয়াশা কেটে যাবার সাথে সাথে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা অবধি বোরোর জমি তৈরী ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। কেউবা জমিতে হাল চাষ দিচ্ছেন। কেউবা বোরো ধানের চারা রোপন করছেন। যারা আগাম চারা রোপন করেছেন তারা সেই জমিতে সেচ দিচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়,
উপজেলার বড় দুটি হাওড় দোপাত্তর ও সমাইয়া,দত্তেরগাঁও মাঠের বন্দ,দুলালপুরের দরগার বোন্দ ও নিনগাঁও মাঠে প্রায় শেষের দিকে বোরো ধান রোপন। শ্রমিকের  দাম বেড়ে যাওয়ায় ধান আবাদ করতে কৃষকদের কিছুটা অনীহা থাকলেও বুক ভরা আশা নিয়ে মাঠে নেমেছেন তারা। ২০২৩ সালের খাদ্যভাব দূর করতে সরকারের নির্দেশানুযায়ী কৃষকদের মধ্যে রয়েছে যথেষ্ট আন্তরিকতা।
এ বছর উপজেলায় ১০১৬৭ হেক্টর জমিতে বোরোধান রোপনের লক্ষ্য নিয়েছে উপজেলা কৃষি অফিস। তন্মধ্যে ৬৫০০ হেক্টর জমিতে বোরোধান রোপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক জানান, কৃষি অফিস থেকে ৩৪০০ জন কৃষককে ধান বীজ ও সার দিয়ে সহায়তা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com