বুধবার, ০৩ Jun ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ভোটাররা জাতীয় পরিচয় পত্র পেলেও তথ্য সংগ্রহকারীরা ৯ মাসেও পাননি সম্মানী

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু , মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হওয়ার পর ৯ মাস পার হয়ে গেলেও ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগন নির্বাচন কমিশন প্রদত্ত সম্মানীর টাকা এখনো পাননি। তথ্য সংগ্রহকারী কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে এমন খবর। জানা গেছে,২০২২ সালের ৮ আগস্ট তারিখ থেকে মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও মাধবপুর পৌরসভা এলাকায় ভোটার তথ্য হালনাগাদের কাজ শুরু হয়।২৯ আগস্ট এ কার্যক্রম শেষ হয়। মোট ১০৮ জন তথ্য সংগ্রকারী ১২ জন সুপারভাইজারের তত্বাবধানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করেন সংস্লিস্ট দায়িত্বপ্রাপ্তরা।যথাসময়ে প্রাপ্ত তথ্য উপজেলা নির্বাচন অফিসে জমা দেন তারা।কিন্তু এরপর ৯ মাস পার হলেও তারা তাদের প্রাপ্য সম্মানীর টাকা পাচ্ছেন না। নির্বাচন অফিসে যোগাযোগ করলে একেক সময় একেক রকম কথা বলে তাদের বিদায় করা হয় বলে জানিয়েছেন কুটানিয়া,বার চান্দুরা ও মুরাদপুর এলাকায় তথ্য সংগ্রকারীর দায়িত্ব পালন করা বাড়াচান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।সর্বশেষ তিনি গত বৃহস্পতিবার (২৫ মে) উপজেলা নির্বাচন অফিসে এ বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন।কেউ এ ব্যাপারে তাকে স্পষ্ট করে কিছু বলতে পারেননি।তবে তিনি জানান, ‘পার্শ্ববর্তী লাখাই উপজেলায় মাধবপুরের পরে ভোটার তালিকা হালনাগাদের কাজ হলেও সেখানকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা আরো আগেই তাদের সম্মানীর টাকা বুঝে পেয়েছেন।’
আন্দিউড়া ইউনিয়নে সুপারভাইজারের দায়িত্ব পালনকারী মীরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুল আলম জানান, ‘এখনো সম্মানীর টাকা পাইনি।তথ্য সংগ্রকারীরা এ বিষয়ে মাঝেমধ্যে জানতে চাইলে বিব্রতবোধ করি।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরউজ্জামান দাবি করেন,নির্বাচন কমিশন থেকে টাকা আসেনি।চলতি অর্থবছরে আর আসার সম্ভাবনাও নাই।আগামী অর্থবছরে টাকা ছাড় হলে তখন গননাকারী ও সুপারভাইজারগন টাকা পেয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com