বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ভোলায় দলের নাম ভাঙিয়ে অপরাধে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-মেজর হাফিজ

Reading Time: < 1 minute

খন্দকার নিরব, তজুমদ্দিন, ভোলা :
“ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে।” বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশ বা সশস্ত্র বাহিনীর হাতে তুলে দিন কিন্তু আইন কেউ হাতে তুলে নিবেন না। বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ ও বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই। -মেজর হাফিজ। ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি, মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী দুঃশাসনে ১৬ বছর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রধান সহ যারা নির্যাতন ও জুলুমের সাথে জড়িত ছিল, তারা অনেকে পালিয়ে গেছে। জুলাই-আগস্ট এর গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আইন কেউ হাতে তুলে নিবেন না। যারা ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে দিতে চাই। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চাঁচড়া, শম্ভুপুর ও সোনাপুরে পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, চাদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন জুলফিকার, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক আবুল কালাম নিরব, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি আলমগীর খোকন, শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, সোনাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনসারুল হক, সম্পাদক জাকির হোসেন মনু, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান সাফা পিন্টু, উপজেলা শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
এরপর উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com