সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

ভোলায় লঞ্চের ভিআইপি কেবিনে গাঁজা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বোলা:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি লঞ্চের ভিআইপি কেবিন থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে হাকিমউদ্দিন লঞ্চ ঘাটে ফারহান-৮ লঞ্চ থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শ্রীমন্ত্রপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল করিম এবং একই জেলার কোতোয়ালি থানার দক্ষিণ ঠাকুর পাড়া গ্রামের হুমায়ন কবিরের ছেলে লিমন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল ঢাকা থেকে ছেড়ে আসা ফারহান-৮ লঞ্চের একটি ভিআইপি কেবিন থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আব্দুল করিম ও লিমনকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com