মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মধুপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিট ভাংচুর আহত ২

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় বৃদ্ধ পিতা সহ ছেলে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ভাই আক্তার হোসেন বাদী হয়ে ৪ জনকে ও অজ্ঞাত নামা আরও ৩ জনকে আসামী করে ২ মার্চ মধুপুর থানায় একটি মামলা করেছেন। গত ২৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রানিয়াদ গ্রামে ঘটনাটি ঘটেছে। মধুপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রানিয়াদ পশ্চিম পাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. রুবেল( ৩২) মো. আল আমিন,(২৮) মো. রফিকুল ইসলাম (২৪) মৃত হযরত আলীর ছেলে শাহজাহান আলী (৫৫) এর নেতৃত্বে আরও ২/৩ জনের সংঘবদ্ধ দল লোহার রড়, লাঠি সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতারি হামলা চালায়। এসময়ে তাদের হামলায় রানিয়াদ গ্রামের মামলার বাদীর বড় ভাই মো. আলাউদ্দিনকে হত্যার উদ্যেশ্যে লোহার রড দিয়ে বাইরাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে । মামলার বাদী জানান তার ভাই আলাউদ্দিনের পকেটে থাকা ত্রিশ হাজার টাকা মামলার আসামীরা নিয়ে যায়। তার ভাইকে মারপিট করার সময় তার পিতা আ. ছামাদ ফিরাতে গেলে তাকেও মেরে গুরুতর আহত করে। তাদেরকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলার বাদী আরও জানান আসামীগন আমার বসতবাড়ির টিনের বেড়া ভাংচুর করে অনুমান দশ হাজার টাকার ক্ষতি করছে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা করেছি। মামলার নং-০১ তারিখ ২-৩-২০২৩।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com