বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মধুপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয় শুরু

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল :
চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে মধুপুর উপজেলা খাদ্য গুদাম এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা সারমিন জানান, চলতি বোরো মৌসুমে মধুপুরে ২৭টাকা কেজি দরে ধান ও ৪০টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে। এই মৌসুমে এক হাজার ৮শ মেট্রিক টন ধান ও ৬ হাজার ৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষক খোরশেদ আলমের নিকট থেকে ৩মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে মধুপুরের ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমীন, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মনিজা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ি এডভোকেট সালাহউদ্দিন সেলিম, কৃষক রহুল আমিন মিল মালিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com