শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মধুপুর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে উপজেলার সকল সার ডিলারদের নিয়ে সার সংকট নিরসনে সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এড. ইয়াকুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ডিলার ও সাংবাদিক বৃন্দ। উক্ত সভায় স্বাগত বক্তব্যে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন ডিলারদের দৃষ্টি আকর্ষন করে বলেন, কৃষক যাতে নির্ধারিত মুল্যে এবং খুব সহজেই সার পায় সে ব্যাপারে ডিলারদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সারের কোন প্রকার ঘাটতি নেই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকটের অপচেষ্টা চালাচ্ছেন,। ওইসব অসাধু ব্যাবসায়ীদেরকে চিন্হিত করে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন । আইনের আওতায় আনার কথা বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com