শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

মনোহরদীতে কলাক্ষেত থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মাহবুব খান, মনোহরদী নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে একটি কলাক্ষেত থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের আড়াল রথতলা রাস্তার পাশের একটি কলাক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাস এর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ দিকে পঞ্চমণি দাস ব্যাটারি চালিত অটোরিক্সা (বিভাটেক) নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এমনি রাতে কয়েকবার তার ব্যবহৃত ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার দুপুড় ১২টার দিকে কলাক্ষেত হাত-পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার এসে লাশ উদ্ধার করে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করছি এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com