সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মনোহরদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে হাতিরদিয়া বাজারের সাখাওয়াত হোসেনের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে বাজারের সাখাওয়াত হোসেনের মার্কেটের আবদুল লতিফের জুতার দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুন দ্রুততার সাথে পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে মার্কেটে ভয়াবহ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মনোহরদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৭টা ৫০ এ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পরে তাদের সাথে নরসিংদী জেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও শিবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। ৪টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে আগুনের লেলিহান শিখায় ১০টি দোকান পুড়ে যায়। আগুনে সাখাওয়াত হোসেনের হার্ডওয়ারের দোকান, রনি ইসলাম, রিফাত, আমান উল্লাহ, আনাছ মিয়া, বাদশা মিয়া, আবদুল লতিফ এর জুতার দোকানসহ একটি মুদির দোকান পুড়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, একদুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক। এসময় তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলেন। মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। জুতার দোকান হওয়ার কারণে আগুন পাশ্ববর্তী দোকান গুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ১০টি দোকানের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আর আমরা কোটি টাকার মালামাল উদ্ধারে সক্ষম হয়েছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com