মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

মাদারীপুরে ইউএনও ও (ওসি)কে প্রত্যাহারের নির্দেশ ইসির

Reading Time: 2 minutes

সুইটি আক্তার মাদারীপুর:
মাদারীপুরের কালকিনি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনি দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায়” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-মোঃ জাকির হোসেন ও থানার (ওসি)কে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থ ও সরকারি দায়িত্বে অবহেলার দায়ে প্রশাসনিক কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ইসির নির্দেশনায় প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার নির্দেশনা দেন, ইসি যুগ্ম সচিব ( জনসংযোগ ) এস এম আসাদুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১৭ মে মনোনয়নপত্র দাখিলের সময় কতিপয় দুস্কৃতিকারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলে ইচ্ছুক এক ব্যক্তিকে বাঁধা প্রদান এবং রিটার্নিং অফিসারকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই ইউপির নির্বাচনি তফসিল স্থগিত করেন। ১৭-মে মনোনয়নপত্র দাখিল করার সময় ঘটে যাওয়া ঘটনাটি নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। প্রতিবেদনে প্রাপ্ত বিভিন্ন তথ্য, ডকুমেন্টস ও পর্যবেক্ষণ পর্যালোচনা করে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার বিধান অনুযায়ী, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার কে প্রত্যাহার করে ওইস্থলে উপযুক্ত কর্মকর্তা কে পদায়নের জন্য নির্দেশনা দেন।
এছাড়া, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন চলকালে মাদারীপুরের কালকিনি উপজেলার ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থ হওয়ায়, সরকারি দায়িত্বে অবহেলার দায়ে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক কারনে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইশতিয়াক আশফাক রাসেলকে প্রত্যাহার করে ওইস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্বাচন কমিশন পদায়নের নির্দেশ দেন।
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন যে পর্যায় হতে স্থগিত করা হয়েছিল, সে পর্যায় হতে তফসিল ঘোষণা করে । নতুন সময়সূচি অনুযায়ী ভোট গ্রহণের তারিখ আগামী ১৫ জুন ঠিক রাখা হয়েছে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৩ মে, বাছাই ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৯ মে এবং প্রতীক বরাদ্দ ৩০ মে। উল্লেখ্য, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা পূর্বে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের নতুন করে আর মনোনয়নপত্র দাখিল করার প্রয়োজন নেই” নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এসময়, সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে। মনোনয়নপত্র দাখিলে বাধা প্রদান, মনোনয়নপত্র দাখিলকালে বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব আলমের বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই মর্মে কারণ দর্শানোর জন্যও কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com