বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

মাদারীপুরে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

সুইটি আক্তার মাদারীপুর:
মাদারীপুর সদর উপজেলার নয়াচর নামক এলাকায় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম (৪০)নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) সকাল সাড়ে ৯টার সময় খাদ্যগুদামের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত কামরুল (৪০) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাসিপাড়া গ্রামের নুরুল ইসলাম খালাসির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায় , সকালে চরমুগরিয়া খাদ্যগুদাম কার্যালয়ের ভেতরে বাথরুমের সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের মরদেহ ঝুলতে দেখতে পায়, খাদ্যগুদাম অফিসের স্টাফরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় । খাদ্যগুদামের ভারপ্রাপ্ত (ওসি) কামরুল ইসলামের মৃত্যু এটি হত্যা নাকি আত্মহত্যা–বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুর জেলা খাদ্যগুদামের কর্মকর্তা মো. ইসলাম হোসেন জানান, অফিসে যোগদানের পর থেকেই অবসাদগ্রস্ত ছিলেন কামরুল ইসলাম তার মৃত্যু কী কারণে হয়েছে, তদন্ত হওয়া প্রয়োজন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়। নিহত কামরুলের দুই স্ত্রী। প্রত্যেকের মেয়েসন্তান রয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি পারিবারিক ও অফিসের নানা সমস্যায় চিন্তিত থাকতেন।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের নিহতের ঘটনায় ”
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন জানান, ঘটনার পর প্রতিষ্ঠানটিতে দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় ৬টি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তী কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, পারিবারিক কোনো ঝামেলা কিংবা অফিসসংক্রান্ত কোনো সমস্যার ছিল কি না–এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com