সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

মাধবপুরে অবৈধভাবে আহরিত বালিবাহি ট্রাক্টর আটক

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু , মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বুড্ডায় অবৈধভাবে বালি আহরণ ও পরিবহনের সময় ২ টি বালুভর্তি ট্রাক্টর আটক করা হয়েছে।গতকাল বুধবার(১৭ মে) বিকালে বৈধ ঠিকাদারের লোকজন উল্লেখিত ট্রাক্টর দুটি আটক করে।পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।বর্তমানে বালুভর্তি ট্রাক্টর দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলে ঘটনাস্থলে অবস্থানরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) উজ্জল মোল্লা জানিয়েছেন।জানা যায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের লোকজন অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বৈধভাবে বালিমহালের বালি আহরণের অনুমতিপ্রাপ্ত মহালদারের এলাকা থেকে গত কয়েকদিন ধরে বালি আহরণ করে বিক্রী করে আসছে।আজ বালি পাচারকালে দুটি ট্রাক্টর আটক করা হয়।ট্রাক্টর চালক আহাদ ও মামুন জানায় তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে।তাদেরকে বেশী টাকার লোভ দেখিয়ে বালি পরিবহনের জন্য নিযুক্ত করা হয়েছে।ঠিকাদার পারভেজ চৌধুরীর নিয়োজিত তত্বাবধায়ক ফরিদ মিয়া জানান, একটি শক্তিশালী সিন্ডিকেট আমাদের বৈধ ক্ষেত্র থেকে বালি আহরণ করে নিয়ে যাচ্ছে খবর পেয়ে আমরা আজ দুটি ট্রাক্টর আটক করি।কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফ হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com