সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

মাধবপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর :

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১লা মার্চ বেলা ১২ টায় উপজেলার মাধবপুর – মনতলা সড়কের শেওলিয়া ব্রিজ সংলগ্ন হালুয়াপাড়া এলাকার এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী হালুয়াপাড়ার আমির উদ্দিন নামক এক ব্যাক্তিকে ১ লক্ষ অর্থদণ্ড আদায় করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ডের আদেশ দেন। বিজ্ঞ এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব জানান, সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে করেছিলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যাক্তিকে জরিমানা করেন আদালত। তিনি আরোও বলেন, ভ্রাম্যমাণ আদালত অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com