বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মাধবপুরে অবৈধভাবে ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে চলছে মাটি উত্তোলন 

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু , মাধবপুর হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুরে ভূমিদস্যুদের তৎপরতা বন্ধ হচ্ছে না।বন্ধ হচ্ছে না বেআইনীভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে সরকারী জমি থেকে মাটি ও বালি আহরণ। শনিবার ১৮ ফেব্রুয়ারী সরেজমিনে ঘুরে দেখা যায়, মাধবপুর পৌরসভার গংঙ্গানগর গ্রামের এক হাজার গজ পূর্বদিকে সোনাই নদী সংলগ্ন এলাকায় ফসলি জমিতে মাটি কাটা এমন চিত্র দেখা গেছে।ভূমিখেকোদের দাবি তারা প্রশাসনের অনুমতি নিয়েই মাটি উত্তোলন করছে।পক্ষান্তরে প্রশাসন সূত্র তাদের দাবিকে অবান্তর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মাধবপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের গংঙ্গানগর গ্রামের পুর্বদিকে সোনাই নদীর পার্শ্ববর্তী জমি থেকে বিরাট গর্ত তৈরী করে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করে পাইপের মাধ্যমে আলাকপুরের কাছে কিছু জমিতে নিয়ে স্তূপীকৃত করে রাখা হচ্ছে।সেখান থেকে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় ট্রাক্টর যোগে মাটি সরবরাহ করা হচ্ছে।প্রকাশ্য দিবালোকেই এমন কর্মকান্ড চালাচ্ছেন গোলাম নুর নামের এক ব্যক্তি।নিজেকে আওয়ামী লীগের লোক পরিচয় দেওয়া গোলাম নুর আলাকপুর গ্রামের সাদত আলীর পুত্র।তার দাবি মাটি কাটার বিষয়ে প্রশাসনের অনুমতি নিয়েছেন তিনি।অনুমতির কাগজপত্র দেখতে চাইলে গোলাম নুর কিছুই দেখাতে পারেননি। তবে তিনি নিজের জমি থেকে মাটি উত্তোলন করছেন এমন দাবি করেন। সেইসাথে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে এ বিষয়ে পত্রিকায় রিপোর্ট করতে নিষেধ করেন গোলাম নুর।খোঁজ নিয়ে জানা গেছে ইউনিয়ন বা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ বা সহযোগী কোনো সংগঠনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান জানান এ বিষয়ে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবেন ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com