বুধবার, ০৩ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মাধবপুরে অবৈধভাবে বোয়ালিয়া নদী ও ফসলি জমির মাঠি ইট ভাটার দখলে

Reading Time: 2 minutes

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া ও মিরনগর গ্রামের দক্ষিন দিক দিয়ে প্রবাহিত বোয়ালিয়া নদী ও নদীতীরবর্তী জমি থেকে ড্রেজার মেশিনে মাটি আহরণ করে ট্রাক্টরের মাধ্যমে পার্শ্ববর্তী টি এন্ড সি ইটভাটা সহ বিভিন্ন মিল কারখানা সরবরাহ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হচ্ছে একটি প্রভাবশালী দুর্বৃত্তচক্রের লোকজন।অবাধে মাটি উত্তোলনের ফলে পরিবেশ ও প্রতিবেশী বিনষ্ট হচ্ছে।হুমকির মুখে পড়েছে ফসলি জমি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, এমন বিধ্বংসী কর্মকান্ডের দৃশ্য। উপজেলার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে ইন হোটেল থেকে প্রায় দুই কিলোমিটার পুর্বে হাড়িয়া ও মিরনগর গ্রামের দক্ষিনে ও হরিশ্যামা গ্রামের পশ্চিমে বোয়ালিয়া নদী থেকে প্রতিদিনই ট্রাক্টর ভর্তি মাটি টি এন্ড সি ইটভাটা সহ বিভিন্ন মিল কারখানা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য পাওয়ার পর
সরেজমিনে শুক্রবার ১০ ফেব্রুয়ারী বিকালে ওই এলাকায গিয়ে দেখা যায় কয়েকটি এক্সকেভেটর ও ড্রেজার মেশিন দিয়ে একই সাথে নদী থেকে বালি ও নদীতীরবর্তী ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে ট্রাক্টরে ভর্তি করছেন  ৮ থেকে১০ জন শ্রমিক।সেখানে শ্রমিকদের থাকা খাওয়ার জন্য তাঁবু খাটানো রয়েছে।শ্রমিকদের সাথে কথা বলেই জানা যায় দীর্ঘদিন ধরেই এভাবে বালি ও মাটি আহরণ করে মিল কারখানা ও ইটের ভাটায় চড়ামূল্যে বিক্রী করে আসছেন হাড়িয়া গ্রামের রাষ্টু মিয়া নামের এক লোক।রাষ্টু মিয়ার সাথে আরো অনেকেই রয়েছেন বলেও তারা জানান।তবে তাদের নাম বলতে পারেন নি।নদীর দুই দিকের জমিতে অন্তত ৭ থেকে ৮ টি জমির মাটি কেটে পুকুর বানানো হয়েছে।শ্রমিকেরা জানান,পুকুর বানানো উদ্দেশ্য নয়।মাটি পাচারই আসল উদ্দেশ্য।এসব জমি পুকুরে পরিনত হওয়ায় আশেপাশের অনেক জমি ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে।জায়গাটি খুব দূর্গম।ক্ষেতের আইল ধরে পায়ে হেঁটে যাওয়া ছাড়া যাতায়াতের আরো কোনো রাস্তা নেই।মাটি ও বালি ভর্তি ট্রাক্টর দিনরাত চলাচল করায় একমাত্র গোপাটটিও পায়ে হাঁটার অযোগ্য হয়ে পড়েছে।রাষ্টু মিয়ার সাথে কথা হয়।তিনি দাবি করেন তার সাথে আর কেউ নেই।তিনি একাই এ কাজ করেন।তার দাবি একটা কিছু করে দুপয়সা রোজগার করি,চুরি তো করি না।ফসলি জমির টব সয়েল কেটে নিয়ে যাচ্ছেন এটা অন্যায় নয় কি?এমন প্রশ্ন করলে তিনি কোন উত্তর দেন নি।মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান তিনি শীঘ্রই বিষয়টি দেখবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com