মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মাধবপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুরে মনতলা-ধর্মঘর রাস্তার পাশে দেবপুর নামক এলাকায় অমূল্য নাথ (৬১) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালবেলা উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর পাকা সড়কের পূর্ব পাশে মাটি ভরাট চলমান কাজে নির্মানাধীন একটি বিল্ডিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অমূল্য নাথ উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত হরকুমার দেবনাথের পুত্র।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ শনাক্ত ও উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। তিনি আরোও জানান তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com