বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

মাধবপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুরে করড়া সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি)সকাল ১১ টায় সংগঠন কার্যালয় সামনে থেকে “দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। “দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র” বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি মো: কামাল হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন করড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো:কামরুল হাসান কাজল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: কামাল হোসেন জিতু, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার কসরু মিয়া, করড়া জামে মসজিদের সভাপতি বাবুল চৌধুরী, বিশিষ্ট মুরব্বী কাছম আলী প্রমূখ। অনুষ্ঠানে করড়া, মাদারগড়া,বেঙ্গাডোবা,রতনপুর, ইটাখোলা গ্রামের দুঃস্থ ও শীতার্ত ১৫০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বীয়ান সহ অন্যান্য উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com