বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মাধবপুরে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ :

একটি অনলাইন পোর্টালের কথিত এক সাংবাদিককে ১৮০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল। সোমবার (৬ মার্চ) সকালে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর এলাকার কথিত সাংবাদিক মোঃ সামসুল হক উজ্জ্বল এর নিজ ঘরের শয়ন কক্ষে পলি প্যাকেটে ভেতর লুকিয়ে রাখা একশত আশি পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, কথিত সাংবাদিকের নাম মোঃ সামসুল হক উজ্জ্বল ( ৩৫)। সে ইয়াবা বিক্রয় চক্রের ডিলার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়াতে সাংবাদিক পরিচয়কে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে আসছে। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান,এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com