বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাধবপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পৌর এলাকাবাসী মানববন্ধন 

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু : মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্যের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেন।  মঙ্গলবার (২ মে) বিকাল ৫ টার দিকে মাধবপুর উপজেলা গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  উক্ত মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্যের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ও সম্প্রতি ঘটে যাওয়া কলেজ ছাত্র সৌরভ পাঠানের সাথে হাতাহাতির বিষয়ে সুষ্ট তদন্তের দাবি জানিয়ে বক্তব্য দেন, মোঃ জাকির হোসেন, সৌরভ পাঠানের মা তাহমিনা বেগম, ছুট্টো ভুইয়া, আলী আমজাদ পাঠান, শিরু মিয়া, হিরা মিয়া, সুমন খান, বাদল মিয়া, জরিনা বেগম সহ আরো অনেকে।
বক্তারা বলেন দূর্ণীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্যের ঘুষ বানিজ্যের শিকার শিক্ষিকা আরফিনা আজিজুন নাহার শাম্মী ও তার চার বান্ধবীকে বদলীর রিলিজ স্লিপে স্বাক্ষর দেওয়ার নাম করে মোটা অংকের উৎকোচ গ্রহন ও তাদের সাথে দূর্ব্যবহারের প্রতিবাদ করায় শাম্মীর ভাই সৌরভ পাঠানের সাথে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মিথ্যা মামলা দিয়ে সৌরভকে কারাগারে পাঠনো সহ হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা সৌরভ পাঠানের দ্রুত মুক্তির দাবি তোলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com