বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মাধবপুরে ক্ষতিকারক কীটনাশক এর ওপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর আহ্সান।
এসময় ক্ষতিকারক কীটনাশক অবৈধভাবে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় মাধবপুর বাজারের রবিন বীজঘরের স্বত্বাধিকারী আব্দুর রহিম বেপারী (৫৭) কে ৩ হাজার টাকা জরিমানা ও জি- স্টার নামক অনুমোদন বিহীন ও ক্ষতিকারক কীটনাশক ২ ডজন বোতল জব্দ করে বাজেয়াপ্ত বলে ঘোষণা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ক্ষতিকারক কীটনাশক যাচাই-বাছাইয়ের দায়িত্বে সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান। এবং এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু সহ জালাল উদ্দীন লস্কর। মাধবপুর থানার পুলিশ,আনসার প্লাটুনের সদস্যরা অভিযান পরিচালনাকালে সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com