বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাধবপুরে গুনীজন সংবর্ধনা ও গণ পাঠাগার উদ্বোধন

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুরের কৃষ্ণপুরে হাজী মাহমুদ হোসেন স্মৃতি গণ পাঠাগার উদ্বোধন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সুজন এডুকেশন এন্ড সোশাল ডেভেলপমেন্ট ফান্ডেশন এর আয়োজনে রোববার সকালে কৃষ্ণপুরে হাজী মাহমুদ হোসেন স্মৃতি গণ পাঠাগার মিলনায়তনে জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার এর সহকারী মহা ব্যবস্থাপক আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাগেরহাট জেলার জেলা প্রশাসক আজিজুর রহমান আলমাছ । হাজী মাহমুদ হোসেন স্মৃতি গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সুজনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,বহরা ইউ/পি চেয়ারম্যান আলাউদ্দিন,তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুর রহমান,সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ। পরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান বাগেরহাট জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক আজিজুর রহমান আলমাছ এবং জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার এর সহকারী মহা ব্যবস্থাপক আক্তার হোসেন কে সুজন এডুকেশন এন্ড সোশাল ডেভেলপমেন্ট ফান্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গণপাঠাগার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সুজন বলেন, গ্রামের যদি কেউ দেশের ভালো অবস্থানে আসীন থাকে তাহলে উনাকে গ্রামবাসীর পক্ষ থেকে সম্মান জানানো সংবর্ধনা প্রদান কর্তব্য বলে মনে করি। বিশ্বাস করি এর মাধ্যমে গ্রামের প্রতি উনাদের দরদ মায়া মহব্বত অনেকটাই বৃদ্ধি পাবে।এতে উপকৃত হবে গ্রামবাসী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com