সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

মাধবপুরে জাতির সূর্য সন্তান মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেল প্রশাসন কর্তৃক গভীর শোক ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়েছে।  শুক্রবার ৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলার আদাঐর ইউনিয়ন মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান এ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। জাতির এ সুর্য সন্তানের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান গভীর শোক প্রকাশ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা শম্ভু চন্দ্র পালকে স্বর্গ লোকে গমন করার আশির্বাদ ব্যক্ত করেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন কালে ওসি তদন্ত আতিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শম্ভু চন্দ্র পাল মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার নোয়াগাওঁ গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com