বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ ঝড়ল পথচারীর

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় মিন্নত আলী (৪৫) নামের এক পথচারী নিহত।
সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিন্নত আলী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আকতার মিয়ার ছেলে। পুলিশ সূত্রে  জানা যায়, আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সামনে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-০১৮৬) ব্রিজে দাঁড়ানো অবস্থায় মিন্নত আলীকে ধাক্কা দিয়ে ব্রিজের রেলিংয়ের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মিন্নত আলীর মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের পেট্রল টিমের এসআই খন্দকার বাবুল ইসলাম বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com