বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মাধবপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার সড়ক দুর্ঘটনায় নিহত 

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু , মাধবপুর, হবিগঞ্জ :

হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের মিটার রিডার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  শনিবার ৩ জুন সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাউসারনগর ও সাহেববাড়ি গেইটের মধ্যবর্তী স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহত ফরিদ মিয়া (৪০) এম আর সিএম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়বর্ধন গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরিদ মিয়া রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন।এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত নাম্বার বিহীন পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া দৈনিক আলোকিত প্রতিদিনকে বলেন ,অজ্ঞাত একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যান ধাক্কা দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই ফরিদ মিয়া মৃত্যুবরন করেন। তিনি আরোও জানান যান চলাচল স্বাভাবিক রয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি ও চালক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com