বুধবার, ০৩ Jun ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মাধবপুরে পানিতে দুই শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুরঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে পুকুরের পানিতে পড়ে গিয়ে ফুফু ও ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে। সকাল সাড়ে ১২টার দিকে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।নিহত আরিফ মিয়া (৫) এবং অন্যজন কারিমা আক্তার (৭)। আরিফ মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের জহির মিয়ার ছেলে এবং একই গ্রামের কারিমা আক্তার নাজির মিয়ার মেয়ে। তারা উভয়ই আপন ফুফু এবং ভাতিজা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও কারিমা সোমবার সকালে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফ ও কারিমা সকালে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়েছে। সুরতহাল ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com