শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মাধবপুরে প্রাথমিক ‘শিক্ষা পদক’ ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু , মাধবপুর হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের দিনব্যাপী উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ক্রীড়া সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভা সহ প্রাথমিক বিদ্যালয় সমূহের একযোগে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী মাধবপুর উপজেলা পরিষদের মিলনায়তন স্বচ্ছতায় উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন। পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক সৌরভেন্দু ভট্টাচার্য্য বিপ্লব। ইউনিয়ন পর্যায়ে যারা প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীতে ১ম স্থান অর্জন করে সেই শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশ রঞ্জন আচার্য সহ অন্যান্য প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান রনি, বিপ্লব আচার্য, মুক্তা ঘোষ সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা শেষে একই নিয়মে উপজেলা পর্যায়ে প্রথম হওয়া শিক্ষার্থী জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ক্রীড়া সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বরত থাকা গঙ্গানগর সরকারি প্রাথমিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশ রঞ্জন আচার্য বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারিরীক, মানসিক ও নান্দনিক ইতিবাচক ভূমিকা রাখবে। আরোও বলেন, শিক্ষার্থীরা এখান থেকেই ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়ম কানুন জানবে যা শিক্ষার অন্যান্য স্তরে এই সুযোগটা অনেকটাই কম যা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com