বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাধবপুরে ফসলী জমি থেকে অবৈধভাবে  মাটি  কাটার মহোৎসব 

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু :মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামে ফসলী জমি থেকে ২ টি ড্রেজার মেশিন দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলন করছে একটি ক্ষমতাসীন কুচক্রী মহল। এ সময় স্থানীয়রা জানান, প্রায় ১ মাস যাবৎ তারা ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছে, কিছু দিন আগে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে মাটি উত্তোলনে নিষেধ করে আসলেও বন্ধ হয়নি মাটি উত্তোলনের কাজ। উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দিনরাত সমান তালে চালিয়ে যাচ্ছে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব। ফলে একদিকে যেমন কৃষি নির্ভর আবাদি জমির পরিমাণ কমছে, অন্যদিকে হুমকির মুখে পাশের ফসলি জমিগুলো। সরেজমিনে ঘুরে জানা যায়, ৮ নং বুল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ বরগ গ্রামের মৃত আজিদ আলীর ছেলে জারু মিয়া, মৃত কদর আলীর ছেলে আজগর আলী, মৃত মিছির আলীর ছেলে আলী আজম, তাদের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। মাটি উত্তোলনের বিষয়ে জানতে চাইলে, মাটি ব্যবসায়ী জারু মিয়া জানান, মন্ত্রী সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে তারা মাটি উত্তোলন করছেন। এবং নিউজ না করার জন্য অন্য একজন লোক দিয়ে সাংবাদিককে নিষেধ করেন।
এ বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ না হওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান, এ বিষয়ে তিনি অবগত আছেন এবং কিছু দিন আগে মোবাইল কোর্ট নিয়ে অভিযানে গিয়েছিলেন, কিন্তু তাদের না পেয়ে পরবর্তীতে থানায় ডাকান, থানায় এসে তারা আর মাটি উত্তোলন করবে না বলে চলে যান । তবে এ বিষয়ে তিনি আরোও বলেন নজরে আছে যথাযথ  পদক্ষেপ নিবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com