বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুরঃ
হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণ করা হয়।মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায়, বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনি খেলা উপলক্ষে রবিবার ৩০ জুলাই বিকাল ৩ টায় উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহনও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব ওসি মোঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো: এরশাদ আলী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, দলীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ সাংবাদিক বৃন্দ।বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় জগদীশ পুর চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকার গোলে গুমুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।
এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকার গোলে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে কাপ পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com