বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানি শোধনকারী কোম্পানির শ্রমিকের মৃত্যু

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু মাধবপুর, হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুরে রোহী পানি শোধনকারী কোম্পানির শ্রমিক গ্যারেজে থাকা অটোরিকশা চার্জার থেকে খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সন্তোষ সরকার (২৮) নামে এক শ্রমিক নিহত । নিহত সন্তোষ সরকার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মৃত কুলেন্দ্র সরকারের ছেলে। মঙ্গলবার  (২৩ মে) সকাল ৯ টার দিকে দূর্ঘটনা এ ঘটনা ঘটে। সরেজমিনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন ও নিহতের স্ত্রী গীতা রানী সরকার ও বোন রীতা রানী সরকারের নিকট থেকে জানা যায়, নিহত সন্তোষ স্থানীয় স্বত্তাধিকারী তপন সরকারের রোহী পানি শোধনকারী কোম্পানিতে পানি সরবরাহের কাজ করে।সে রোহী পানিশোধনকারী কোম্পানিরই গ্যারেজ থেকে সকাল ৯ টার দিকে পানি কোম্পানিতে কাজ করার উদ্দেশ্যে গ্যারেজ থেকে অটোরিকশা চার্জার থেকে খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয় তারপর তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারা আরো জানান বিদ্যুৎ এর দূর্ঘটনার জন্য কেউ দায়ী না।
স্থানীয় ইউপি মেম্বার নরোত্তম সরকার বলেন বিদ্যুৎপৃষ্ট ঘটনায় কোনো পক্ষ বিপক্ষ নেই এটা একটা দূর্ঘটনা। মাধবপুর থানার ওসি তদন্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, নিহত সন্তোষ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে তার পরিবারের কোনো অভিযোগ নেই, তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে কারো কোনো অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com