বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মাধবপুরে ভারতীয় অবৈধভাবে মালামাল সহ গ্রেফতার 

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,  মাধবপুর : 
হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আনুমানিক দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজীব রায়, এসআই শুভ দে, এএসআই জাহাঙ্গীর সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়া এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর পাশ থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল সহ হাবিবুর রহমান (৪২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ঢাকা গাজীপুর জেলার শ্রীপুর থানার দূর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে। ওই সময় পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ট্যাং ১৩২০ প্যাকেট, মেহেদী ২৮৮০ পিস, বেটনোভেট-এন ক্রিম ৪৮০ পিস, এই পণ্যের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ এক হাজার ছয়শত টাকার মালামাল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com